শিরোনাম
◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় ‘ইয়াস’ মোকাবিলায় ৭০৯ আশ্রয়কেন্দ্র, ৭৬ মেডিকেল টিম গঠন

মনিরুজ্জামান : [২] ভোলায় ঘূর্ণিঝড় " ইয়াস" মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য জেলা প্রশাসনের সর্বোত্তক প্রস্তুতি রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলায় ৭০৯ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য গঠন করা হয়েছে ৭৬ টি মেডিকেল টিম।সেইসঙ্গে সিপিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১৩ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।এক কথায় জেলার জেলার ৭ কন্ট্রোল রুম খোলাসহ উপজেলায় সার্বিক সম্পূর্ণ হয়েছে।

[৩] রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে ঘণ্টাব্যাপী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। তিনি বলেন, ৭০৯টি সাইক্লোন শেল্টার সেন্টারে প্রায় ৫ লাখ ৩৪ হাজার মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সবগুলো আশ্রয়কেন্দ্র ধুয়ে-মুছে পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি। এছাড়া মুজিব কেল্লাগুলোকেও প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। জেলার সাত উপজেলায় ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

[৪] জেলা প্রশাসক জানান, ভোলার ৩০টি চর থেকে ঝুঁকিপূর্ণ ৪০টি স্পট নির্ধারণ করে সেখানকার ৩ লাখ ১৮ হাজার মানুষকে সরানোর প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়কেন্দ্র নেয়ার জন্য ১৩ হাজার সিপিপি, আনসার, গ্রাম্য পুলিশ, স্কাউটসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে।

[৫] ঝুঁকিপূর্ণ ৪০টি স্পট নির্ধারণ করে সেখানকার ৩ লাখ ১৮ হাজার মানুষকে সরানোর প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

[৬] এদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান জানান,উপজেলার ৮৩ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।গঠন করা হয়েছে মেডিকেল টিম।নদীতে মাছ ধরার জেলে, চরাঞ্চলে বসবাসরতদের মাইকিং করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। মেঘনা ও তেতুলিয়া নদীর উপকূলবর্তী এলাকার ইউনিয়নের বসবাসরতদের সচেতন করতে মাইকিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

[৭] ইউনিয়ন সমুহে পৃথক পৃথক কন্ট্রোল রুম খোলা এবং ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। মেঘনা-তেতুলিয়ায় বেরিবাধ সংরক্ষণ ও ফাটল সংস্কারের কাজ চলমান রয়েছে। এছাড়াও গণ সচেতনতা সৃষ্টি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এ কমিয়ে আনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চৌদ্দ দফা নির্দেশনা প্রচার করা হচ্ছে।

[৮] এদিকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তপতী চৌধুরী জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় একাধিক মেডিকেল টিম গঠন ও প্রয়োজনীয় ঔষধ মজুদ রাখা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়