শিরোনাম
◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি দেখে কোর্ট বাড়ানোর সিদ্ধান্ত: প্রধান বিচারপতি

সারাবাংলা: করোনা পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্টে বেঞ্চের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (২৩ মে) ভার্চুয়ালি আপিল বিভাগের শুনানি চলাকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমরা পরিস্থিতি মূল্যায়ন করেই সিদ্ধান্ত নিচ্ছি।’

সার্বিক পরিস্থিতি দেখে অ্যাটর্নি জেনারেল ও বারের সম্পাদকের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নিয়মিত আদালত খুলে দেওয়া এবং হাইকোর্টের বেঞ্চ সংখ্যা বাড়ানোর দাবি করলে প্রধান বিচারপতি এ সব কথা বলেন।

ঈদুল ফিতরের ছুটির পর আপিল বিভাগের আজ প্রথম কার্যদিবস ছিল। বিচারিক কাজের শুরুতেই প্রধান বিচারপতি ভার্চুয়াল কোর্টে যুক্ত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’

এরপর তিনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি একটু উন্নতি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। এ হিসেবে আদালত খোলার ব্যাপারে আইনজীবীদের একটা দাবি রয়েছে। আগেও বলেছি, আপনারা বলেছিলেন পরিস্থিতি মূল্যায়ন করবেন। আমরা প্রত্যাশা করব একটা পজিটিভ দিক।’

তখন প্রধান বিচারপতি বলেন, ‘পরিস্থিতি তো মূল্যায়ন করা হচ্ছে। এুট তো দেখতে পাচ্ছেন (কোর্ট বাড়ানো হয়েছে)। পরিস্থিতি মূল্যায়ন করিনি, এটা কি বলা যাবে?’

তিনি আরও বলেন, ‘শুনেন আজ জনকণ্ঠে দেখলাম বর্ডার এরিয়াতে ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) দেখা যাচ্ছে ব্যাপকভাবে। সার্বিক পরিস্থিতি দেখেই এগোচ্ছি।’

অ্যাটর্নি জেনারেল ও বারের সম্পাদকের সঙ্গে আলাপ-আলোচনা করেই কোর্ট বাড়ানো হবে বলেও জানান প্রধান বিচারপতি।

দ্বিতীয় দফা করোনা সংক্রমণ বৃদ্ধির পর থেকেই শারীরিক উপস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচার কাজ বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে ভার্চুয়ালি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে বিচার কাজ চলছে। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে হাইকোর্ট বিভাগে বেশকিছু বেঞ্চ বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়