শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি : [২] হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের মোক্তারপাড়া এলাকা থেকে পবিত্র বর্ম্মন (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার সকালে তার বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ। পবিত্র বর্ম্মন ওই এলাকার খগেন নাথ রায়ের পুত্র বলে জানা গেছে। তার এ মৃত্যু আত্নহত্যা, না হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।

[৪] স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্য রাতে দইখাওয়া বাজার থেকে বাড়ি এসে খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন খাদ্য ব্যবসায়ী পবিত্র বর্ম্মন। সকালে পুকুর পাড়ে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

[৫] ১৪ বছর বয়সী ছেলেসহ বাড়িতে একাই ছিলেন পবিত্র বর্ম্মন। এ ছাড়া ওই দিন রাতে দইখাওয়া বাজারের এক ব্যক্তির সাথে পবিত্র বর্ম্মনের ঝগড়াও হয়েছে। যে কারণে তার এ মৃত্যু আত্নহত্যা, না হত্যাকান্ড তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।

[৬] হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ওই রিপোর্টের পর বুঝা যাবে এ মৃত্যু আত্নহত্যা, না হত্যাকাণ্ড। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়