শিরোনাম
◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয়

শরীফ শাওন: [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের মেয়াদ গত ১৯ মে পূর্ণ হওয়ায় পদটি শূণ্য হয়।

[৩] বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের অফিস আদেশে বলা হয়, পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব দেওয়া হলো।

[৪] অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করা ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অ্যাগ্রো প্রোডাকট প্রোসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যান।

[৫] দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে তাঁর ৯০টিরও অধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি স্নাতকোত্তর ও পিএইচডির অনেক শিক্ষার্থীদের গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

  • সর্বশেষ