শিরোনাম
◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৮:২৬ সকাল
আপডেট : ২১ মে, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশিরা হজ করতে পারবেন

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সৌদি সরকার এ ঘোষণা দিয়ে বলেছে, কঠোর স্বাস্থ্যবিধি ও সকল প্রকার সতর্কতা মেনে হজের আয়োজন করা হচ্ছে। সৌদি গেজেট

[৩] সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ সোলায়মান মাশাত বলেন, যারা কোভিড টিকা নিয়েছেন তারা সবাই ওমরা করতে পারবেন। পবিত্র মক্কা ও মদিনায় প্রবেশ করতে হলেও কোভিড টিকা নিতে হবে। হারামাইন শরিফাইন

[৪] দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কীভাবে বিদেশিদের হজ করার অনুমতি দেওয়া যায় সেই বিষয়ে কাজ করছে তারা।

[৫] মরক্কো ওয়ার্ল্ড নিউজ লিখেছে, আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেয়নি সৌদি সরকার। সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের অনুমতি দেয়া হয়েছিলো।

[৬] হজ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের। ২০৩০ সাল নাগাদ শুধু হজ থেকেই ৫০ বিলিয়ন রিয়াল (১৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার) আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ