শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজিনার মুক্তির দাবিতে মির্জাগঞ্জ বিএমএসএফ'র প্রতিবাদ সমাবেশ

মির্জাগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম মির্জাগঞ্জ শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে ।

বৃহস্পতিবার (২০মে) সকালে মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ সম্মূখস্থ মহসড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম মির্জাগঞ্জ শাখার সভাপতি ও জাতীয় দৈনিক মানবজমিন মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএফ মির্জাগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মুবিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ রনি খান প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং পূর্ব পরিকল্পিত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি তাঁকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হয়রানি সহ হেনস্থাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়