শিরোনাম
◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা ◈ ব্যবসায়ীর অ.ণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ অসহায় মানুষের সহায়তার জন্য ৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি! ◈ জনগণের আস্থা অটুট রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: তারেক রহমান ◈ প্রথমবার আয়কর রিটার্নে মাত্র ১ হাজার টাকা, নতুন করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার ◈ আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি ◈ সরকারি ব্যানার-ফেস্টুনের নতুন নির্দেশনা: প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ, প্রাধান্য পাবে অনুষ্ঠানের উদ্দেশ্য ◈ চীন থেকে বৈধ পথে টাকা পাঠাতে জটিলতা, বাধ্য হয়ে হুন্ডিতে ঝুঁকছেন বাংলাদেশিরা ◈ ‌ ১২২ সরকারি প্রতিষ্ঠান ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে, মোট দায় ৮.৩৩ লাখ কোটি টাকা

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক পেশাদার চোরের ধর্ষণ চেষ্টা ধরা পড়ল সিসিটিভিতে

রাজু চৌধুরী:[২] ডায়াগনস্টিক সেন্টারে এক মহিলা কর্মীকে ধর্ষণের চেষ্টা করে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মোঃ সুমন প্রকাশ রুবেল (২৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আনুমানিক দেড় কিলোমিটার তার পিছু পিছু দৌঁড়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

[৩] মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর পাহাড়তলী নাজীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হালিশহর থানার পানির কল মোড় থেকে ধাওয়া করে পাহাড়তলী থানাধীন নাজির বাড়ী প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়।

[৪] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটককৃত সুমন একজন পেশাদার চোর। সে চলন্ত গাড়ি থেকে লোহা, সিএনজির ব্যাটারি চুরি করে। তবে তাকে আটক করা হয়েছে ধর্ষণ চেষ্টার অভিযোগে। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে সাতটায় নগরীর আসকারাবাদ পপুলার মেডিকেল সেন্টারে কাজ করছিলেন ভিকটিম। সেসময় সেখানে তিনি একাই ছিলেন।

[৫] এসময় সুমন একটি রেঞ্চ নিয়ে সেখানে ঢুকে ভয় দেখিয়ে ভিকটিমের শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তিনি চিৎকার করলে সে মোবাইল ও ব্যাগে থাকা ২৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ধর্ষণ চেষ্টাকালে সুমনের কামড়ের আঘাতে ঠোঁটে আঘাতপ্রাপ্ত হন ভিকটিম। লোমহর্ষক এই ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে। সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করার পর অভিযানে নামে পুলিশ। সুমন ভাসমান হওয়ায় তাকে কেউ শনাক্ত করতে পারছিলেন না।

[৬] এক দোকানদার ছবির লোককে হালিশহর থানার পানির কল মোড়ে দেখা গেছে বলে জানালে ,পুলিশ সেখানে তার খোঁজে গেলে সে পুলিশ দেখেই দৌড় দেয়। সেখান থেকে ধাওয়া করে পাহাড়তলী থানাধীন নাজির বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেফতার করে এসআই মোহাম্মদ তারেক আজিজ ও এ এস আই শিপু মারমা। সুমনের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে বলেও জানান ওসি মহসীন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়