শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১০:০৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বার থানায় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

শাহিদুল ইসলাম :[২] দেবিদ্বারে দুই পরিবারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তফাজ্জল হোসেন নামে এক পুলিশের কনষ্টেবল প্রতিপক্ষের আব্দুল্লাহ বিন মামুন(১৭) নামে এক কিশোরের শাবল দিয়ে পায়ের গোড়ালী কেটে ফেলে।

[৩] আহত মামুনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটে গত ১২মে সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের বজলু মাষ্টারের বাড়িতে।সাইচাপাড়া গ্রামের মৃত; বজলুর রহমান’র পুত্র পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র সাথে ওই বাড়ির প্রতিবেশী প্রবাসী মামুনুর-রশীদ’র পুত্র আব্দুল্লাহ বিন মামুন’র সাথে জমীর সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার শাবল (খুন্তি) দিয়ে পায়ের গোড়ালিতে আঘাত করলে মারাত্মক আহত হন।

[৪] ওই ঘটনায় আজ সোমবার (১৭ মে) আহত আব্দুল্লাহ বিন মামুন’র মা’ কুলসুম আক্তার বাদী হয়ে পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন  দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] মামলার বাদী কুলসুম আক্তার জানান, পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র পিতা থেকে প্রায় ১২বছর পূর্বে আমার প্রবাসী স্বামী মামুনুর-রশীদ ৬ শতাংশ জমি ক্রয় করেন। ওই জায়গাতে বাড়ি তৈরী করে বসবাস করে আসছি। ঘটনার দিন বাড়ির সীমানায় আমার ছেলে মামুন গাছের পরিচর্যা এবং নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেয়ার সংবাদে ঢাকা ডিএমপিতে কর্মরত পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন অফিস থেকে ছুটি না নিয়েই বাড়িতে এসে আমার ছেলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

[৬] এক পর্যায়ে ঘর থেকে ধারালো একটি লোহার শাবল দিয়ে পিটিয়ে এবং এক পর্যায়ে পায়ের গোড়ালিতে শাবল দিয়ে এলোপাথারী আঘাতে হত্যার চেষ্টা করে এবং পালিয়ে যেয়ে ঢাকা ডিএমপির কর্মস্থলে যোগদান করেছে।অভিযুক্ত পুলিশের কনষ্টেবল তোফাজ্জল হোসেন’র সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

[৭] এ ব্যপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনায় কুলসুম আক্তার বাদী হয়ে তোফাজ্জল হোসেন নামে এক পুলিশ কনষ্টেবলের ধারালো অস্ত্রের আঘাতে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধিন, ওই কনষ্টেবল ছুটি না নিয়ে এলাকায় এসেছিল কিনা তদন্তের পরই সত্য-মিথ্যা বলা যাবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ