শিরোনাম
◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল ◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমির দ্বন্দ্বে মাইকে ছোট ভাইয়ের সাথে মারামারির ঘোষণা দিয়ে ভাইরাল সেই কুদ্দুস মুচলেকায় ছাড়া পেলেন

ছোট ভাইয়ের সঙ্গে দিন, ক্ষণ, স্থান ঠিক করে মাইকে মারামারির ঘোষণা দিয়ে আলোচনায় আসা বড় ভাই আ. কদ্দুস মিয়া মুচলেকায় ছাড়া পেয়েছেন। ‘এ ধরনের ঘটনা আর করবে না’ বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী থানায় এমন লিখিত অঙ্গীকার করলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পলাশবাড়ী থানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন। 

এর আগে বৃহস্পতিবার জমি নিয়ে দ্বন্দের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে দিন, ক্ষণ, স্থান নির্ধারণ করে মাইকে মারামারির ঘোষণা দেন পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া (৬৫)। এ দিন রিকশায় করে গোটা গ্রামে মাইকে ঘোষণা দেন, ‘আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজার সঙ্গে মারামারি করবেন নিজেদের পানের বরজ এলাকায়। 

৪৭ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘রক্ত যখন দিয়েছি, আরও রক্ত দেব।’ এমন অদ্ভুত ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়ে যায়। খবর পেয়ে বিকেলে পলাশবাড়ী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

কেন এমন করলেন, জানতে চাইলে আ. কুদ্দুস মিয়া গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি আমার বাপের যতটুকু জমি পাব, ততটা ভোগ করতে পারি না। ছোট ভাই হাবিজার জমি দখল করে রেখেছে। অনেক সালিস, বৈঠক হয়েছে, মারামারি, রক্তা-রক্তি হয়েছে, কিন্তু সে জমির দখল ছাড়ে না। বাধ্য হয়ে এ রকম করেছি।’

এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রু বলেন, ‘খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির অনুরোধে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’  

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়