শিরোনাম
◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল ◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনের হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, প্রশাসনের নীরব ভূমিকায় জনস্বাস্থ্য হুমকির মুখে

চরভদ্রাসন ও সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি: চরভদ্রাসন উপজেলার বিভিন্ন হাট-বাজারের খাবার হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বাজারগুলোয় প্রতিদিন অসংখ্য মানুষ খাবার খেতে গেলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে এসব হোটেলের কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা যায়, চরভদ্রাসন সদর বাজার, মৌলভীর চরবাজার, হাজিগঞ্জ বাজার ও জাকেরের সুরা বাজারের অধিকাংশ হোটেলেই খাবার তৈরি ও সংরক্ষণের জায়গা নোংরা এবং অস্বাস্থ্যকর। রান্নাঘর থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কিছু কিছু জায়গায় তো রাস্তার অপরেই  অস্বাস্থ্যকর পরিবেশে রান্না । খাবারগুলো খোলা অবস্থায় রাখায় ধুলাবালি, মশা-মাছি বসে পড়ছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য চরম ঝুঁকিতে পড়ছে।

এদিকে, চরভদ্রাসন বাজারে কিছু হোটেল মালিকের বিরুদ্ধে অন্যের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগও উঠেছে। জানা গেছে, “হাজির বিরানি হাউজ” নাম ব্যবহার করে আরেকটি দোকান অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করছে। একইভাবে “নান্না বিরানি হাউজ” নামেও অন্য কেউ খাবার বিক্রি করছে। এসব ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বহুবার উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বা পরিবেশন করা হলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কেউ অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণা করছে কিনা সেটিও দেখা হবে।”

এদিকে সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের অভিযান জোরদার ও নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়