শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস ◈ বিকাশ-নগদসহ এমএফএসে সেন্ড মানি চার্জ এক নয়, সংসদে জানালেন অর্থমন্ত্রী ◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২

জামাল হোসেন : [২] জেলার জীবননগর শহরে র‌্যাবের বিশেষ অভিযানে রোববার রাতে ১ লাখ ৪৫ হাজার টাকার জাল নোট -টাকা তৈরির সরঞ্জামসহ দুই জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‌্যাব।

[৩] সোমবার দুপুরে র‌্যাব -৬ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এম তথ্য নিশ্চিত করেন।

[৪] তিনি জানান, ১৬ মে রোববার রাত সাড়ে ৯টার সময় র‍্যার-৬ (ঝিনাইদহের গাংনী ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জীবননগর বাজারে মডার্ণ স্টুডিও এন্ড ষ্টেশনারীর দোকানে দুই জন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে।

[৫] উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব মডার্ন স্টুডিওতে অভিযান পরিচালনা করে জাল টাকার নোট প্রস্তুত, মজুত ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের দু'সদস্য পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার পোড়া পাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে সাজ্জাদ আলম (২৬) ও খুলনা রুপসা থানার চাঁদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া ওরফে মামুন (৩৫) কে গ্রেফতার করা হয়।

[৬] এ সময় উপস্থিত উৎসুক জনগণের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১৬০ টি ৫০০ টাকার জাল নোট, ৬৫ টি ১০০০ টাকার জাল নোটসহ সর্বমোট ১ লক্ষ ৪৫ হাজার টাকার জাল নোট। জাল টাকা তৈরি কাজে ব্যবহৃত ১ টি সিপিইউ ১ টি মনিটর ১ টি প্রিন্টার ও ২ টি মোবাইল সেট ১ টি মানিব্যাগ নগদ ৭২০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

[৭] তিনি আরো জানান ,গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ