শিরোনাম
◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসী আলীম গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: [২] জেলা শ্যামনগর উপাজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামে দু’টি বাড়ি, রাস মন্দির, শীতলা মন্দির ও প্রতিমা ভাঙচুরসহ ১১জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় পুলিশ সন্ত্রাসী আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে।

[৩] শুক্রবার রাত ১১ টার দিকে তাকে তার নিজ বাড়ি উপজেলার বংশীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল আলীম ওই গ্রামের বক্কর গাজীর ছেলে।

[৪] শ্যামনগর থানার উপ-পরিদর্শক রিপন মল্লিক জানান, গত ১৩ এপ্রিল উপজেলার কদমতলায় নগেন বাউলিয়া ও সুভাষ বাউলিয়ার বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাটসহ ১১জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পাশপাশি রাসমন্দির ও শীতলা প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় গোবিন্দ বাউলিয়া বাদি হয়ে আকবর পাড়সহ ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ জনের নামে মামলা করেন।

[৫] এ ঘটনায় এজাহারভুক্ত আসামি আব্দুল আলিমকে শুক্রবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় বংশীপুরের ইউসুফ গাজী ও জমাত গাজীকে গ্রেপ্তার করা হয়।

[৬] প্রসঙ্গত শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের বখাটে তরুণ পল্লব মন্ডল একই উপজেলার ফুলতলা গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী মেয়েকে প্রায়ই উত্যক্ত করতো। এর প্রতিবাদ করায় গত ১৩ এপ্রিল বখাটে পল্লব এবং স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর আলী পাড়ের নেতৃতে ১০/১২টি মোটরসাইকেল ও পিক-আপে ৩০/৪০ জন সন্ত্রাসী এ হামলা চালায়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ