শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক: সোশ্যাল প্ল্যাটফর্মে শনিবার সকালে নিজেই এ খবর জানিয়েছেন। ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তিনি জানান, কয়েক দিন ধরে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করছিলেন। শুক্রবার করোনা টেস্ট করার পর আজ রেজাল্ট পজিটিভ আসে।

বর্তমানে নিভৃতবাসে আছেন বলে জানান কঙ্গনা। তবে করোনা প্রসঙ্গেও বরাবরের যুদ্ধংদেহী ভূমিকায় রয়েছেন এ নায়িকা।

কীভাবে তার শরীরে ভাইরাস ‘পার্টি’ শুরু করেছে কোনো ধারণা নেই বলে জানালেন। তবে তিনি জানেন, করোনাকে ধ্বংস করবেনই।

সবার প্রতি আহ্বান, যাতে নিজের ওপর কাউকে কর্তৃত্ব করতে না দেন। ভয়ে পেলে আরও বেশি চেপে ধরবে। করোনাকে তিনি গুরুত্ব না দিয়ে ‘স্মল টাইম ফ্লু’ বলে উল্লেখ করেন, যদিও তার দেশে প্রতিদিন শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে।

‘হর হর মহাদেব’ লিখে করোনা তার বার্তা শেষ করেন। মূলত ধ্যানমগ্ন একটি ছবি প্রকাশ করে মন্তব্যের ঘরে নিজের অসুস্থতার খবর জানান নায়িকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়