শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মো.রাইসুল ইসলাম : [২] আর কয়েক দিন পরই পবিত্র ঈদ। বেতন বোনাস পেয়ে প্রায় সবাই ঈদ কেনাকাটায় ব্যস্ত। শপিংমল গুলোতে মানুষের প্রচণ্ড ভিড়। সবার হাতে একগাদা করে ঈদের শপিং ব্যাগ।

[৩] চারদিকে একটু ভালো করে তাকালেই দরিদ্র মানুষের চিহ্ন দেখা যায়। কেউ ভিক্ষা করছে, কেউ শিশু শ্রমিক হয়ে হোটেলে কাজ করছে, কেউ ফুটপাতে একটু বসার জায়গা খুঁজছে কোনো কিছু বিক্রি করে দুটা পয়সা রোজগার করে একমুঠো ভাত খাবে।

[৪] তাদের হৃদয় জুড়ে একমুঠো ভাতের চিন্তা। এগুলো আমাদের চারদিকের প্রতিদিনের দৃশ্য। ধনী-গরিবের এই বৈষম্য কীভাবে কমানো সম্ভব? তা জানা নেই। কিন্তু চেষ্টা তো করা যায়?

[৫] পারি ফাউন্ডেশন তরুণরা এই চেষ্টার চিন্তা থেকেই গড়ে তুলেছেন সামাজিক সংগঠন। এই সংগঠন দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের জন্য নানা রকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। যারা খুব অর্থকস্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন।

[৬] তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কামারখন্দে সুবিধাবঞ্চিত ১৭০" টি - পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পারি ফাউন্ডেশন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

[৭] এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, কামারখন্দ থানার উপপরিদর্শক ( এসআই) জুলহাস উদ্দিন, পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ হাসান মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়