শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ০৬ মে, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদিত্য শাহিন: গেটস দম্পতি পাড়া পড়শির ঘুম কেড়ে নিয়েছেন

আদিত্য শাহিন: বিল গেটস এর ছেষট্টি। মেলিণ্ডার সাতান্ন। পাড়া পড়শির ঘুম কেঁড়ে নিয়েছেন তারা। তাদের বিচ্ছিন্নতার সিদ্ধান্তে অবাক কিংবা হতবাক অনেকেই। উপরে ওঠা না নীচে নামার আলামত? বিল গেটস এর অনেক টাকা। মেলিণ্ডারও আকাঙ্ক্ষার সমান টাকা আছে। মানুষ বলছে, মেলিণ্ডার সঙ্গে টাকা পয়সা নিয়ে গ্যানজাম।

এই বয়সের এমন বিশ্বখ্যাত মানুষদের দাম্পত্যের সঙ্গে কি কি জড়িত? তাদের কি নিয়ে মতবিরোধ হতে পারে? দুজনই কি দীর্ঘদিন গোপন সম্পর্কে যুক্ত ছিলেন? প্রচলিত জীবনে একজন আরেকজনের কাছ থেকে যা পাচ্ছিল না, তার জন্য অন্য কারো ওপর নির্ভর করছিল? অন্য কারো মধ্যে দুজনের পৃথক উচ্চতার ভালোবাসা বা নির্ভরতা তৈরি হয়েছিল?
দুজনের বয়সী জীবন- দুজনের বিরক্তি বাড়িয়ে চলছিল? চিন্তাভাবনায় স্থূল মনে হচ্ছিল? পরস্পরকে অধঃপতিত লাগছিল?
নাকি যৌথ জীবনও একটি প্রকল্পের মতো। প্রকল্পের সবগুলো ফিচার বা শর্ত পুরণ হয়ে গেছে। এখন দুজনই ভাবছে- আর কত? একাকী জীবনের দায় আছে না! এখন শুরু হবে একক জীবনের নতুন পথচলা, এই জীবন দাম্পত্যের সকল স্থিতিশীলতার অনেক উর্দ্ধে!
অতএব বিবাহের মতো বিবাহ বিচ্ছেদও একটি সংগঠন। এরও সৌন্দর্য আছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়