শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেজাল খাবার বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৭টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এ সময় অনুমোদনহীন ভেজাল মিষ্টি, আইস ক্রিম, বিস্কুট ইত্যাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭ প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৫ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ভেজাল খাবার জব্দ করে ধ্বংস করা হয়েছে।

 

  • সর্বশেষ