শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছর যুক্তরাষ্ট্রে ৬২ হাজার ৫০০ শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন

তাহমীদ রহমান: [২] মানবাধিকার সংস্থাগুলোর চাপে অভিবাসনব্যবস্থা সামাল দিতে এ ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বাইডেন।

[৩] নতুন অভিবাসনবর্ষ শুরু হওয়ার আগে ৬২ হাজার ৫০০ জনের আশ্রয় অনুমোদনের প্রক্রিয়া সম্ভব হবে কি না, এ নিয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

[৪] বাইডেন গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেই বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা বৃদ্ধি করবেন বলে জানান। পরে দ্রুত যুক্তরাষ্ট্রের দক্ষিণের সীমান্ত পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। প্রতিদিন হাজার হাজার লোকের আগমন ঘটতে থাকায় তা সামাল দিতে নতুন প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।

[৫] এপ্রিল মাসের শুরুতে প্রেসিডেন্ট বাইডেন প্রথমে বলেছিলেন, চলতি বছর শরণার্থী গ্রহণ ১৫ হাজারেই সীমাবদ্ধ রাখবেন। সব সামাল দিয়ে পরের বছর থেকে তা বৃদ্ধি করা হবে।

[৬] মানবাধিকার গ্রুপগুলোর জোর দাবির পরিপ্রেক্ষিতে ওই ঘোষণার দুই দিনের মধ্যে প্রেসিডেন্ট বাইডেন তাঁর অবস্থান পরিবর্তন করেন

[৭] প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এসব নিপীড়িত লোকজনের ওপর থেকে আমেরিকা মুখ ফিরিয়ে নিতে পারে না। বিষয়টি আমেরিকার মূল্যবোধের সঙ্গে যায় না বলেও তিনি উল্লেখ করেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ