শিরোনাম
◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০২:১৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে চারটি বস্তায় মিলল আড়াই লাখ ইয়াবা

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফে চারটি বস্তার ভিতর থেকে মালিক বিহীন২লাখ ৫০হাজার ইয়াবা ও একটি মদের বোতল উদ্ধার করেছে বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৩]এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।তিনি জানান,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম১২হতে আনুমানিক ১০০মিটার উত্তর পশ্চিমে লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যে হ্নীলা বিওপি একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠ ও বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে নাফনদী পার হয়ে লবণ মাঠের মাঝ দিয়ে চারটি বস্তা কাঁধে করে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে।দুষ্কৃতকারী ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে চৌধুরী পাড়া গ্রামের ভিতরে পালিয়ে যায়।পরে টহলদল উল্লেখিত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে।উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে৭কোটি৫০লাখ টাকার মূল্যের২লাখ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মদের বোতল পাওয়া যায়।ঔই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৪]তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ