শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১১:১৪ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জুনে বাড়ি পাচ্ছেন আরও ৫৩ হাজার গৃহহীন-ভূমিহীন পরিবার

বাশার নূরু: [২]আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে আধা-পাকা বাড়ি পাচ্ছেন আরও প্রায় ৫৩ হাজার ৫০০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছেন প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।

[৩]সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে আগামী জুন মাসের শুরু থেকে দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো বিতরণ শুরু করার পরিকল্পনা হয়।

[৪]আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে বাড়ি নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

[৫]বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রায়ন-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন।

[৬]বৈঠকে সকল বিভাগীয় কমিশনার, উপ-কমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

[৭]বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোন রকম ব্যত্যয় ছাড়া গুণগত মান ঠিক রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।

[৮]আগামী বছর সরকার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ১ লাখ ২৫ হাজার বাড়ি বিতরণ করবে। বর্তমানে দ্বিতীয় ধাপের বাড়িগুলো নির্মাণের পাশাপাশি আগামী বছর যে ১ লাখ ২৫ হাজার বাড়ি দিবে সরকার নির্মাণে এখন থেকে প্রস্তুতি নিতে বলা হয় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের।

[৯]বাড়ির গুণগত মান নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, গুণগত মানের বিষয়ে কোন আপোষ করা হবে না । যদি কোন ব্যত্যয় পাওয়া যায় আমরা জিরো টলারেন্স দেখাবো। কোন ব্যত্যয় সহ্য করা হবে না। এই বিষয়টিকে হালকা ভাবে নিবেন না। আমরা কাউকে এই উদ্যোগের সুনাম নষ্ট করতে দিবো না।

[১০]কায়কাউস বলেন, গৃহহীন ও ভূমিহীনদের মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি পৃথিবীতে বিরল মডেল। অসহায় মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া এ কর্মসূচির সঙ্গে প্রধানমন্ত্রীর আবেগ মিশে আছে। তিনি প্রতিনিয়ত এর খোঁজ খবর রাখেন।

[১১]কাজে কোন অসঙ্গতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সর্তক করেন তোফাজ্জল হোসেন মিয়া।

[১২]দ্বিতীয় পর্যায়ে মোট ৫৩ হাজার ৪৩৪টি বাড়ি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে দেওয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ২৮০ টি বাড়ি, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৫১২ টি, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৫৬২টি, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯১ টি, রাজশাহীতে ৭ হাজার ১৭২টি, খুলনা বিভাগে ৩ হাজার ৯১১টি, বরিশাল বিভাগে ৭ হাজার ৬২৭টি এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৯ টি বাড়ি দেওয়া হবে ভূমিহীন ও গৃগহীনদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়