শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরিঘাটে ঈদের আগেভাগেই ঘরে ফেরা মানুষের চাপ

সাদেক আলী: লকডাউনকে উপেক্ষা করে আগেভাগেই অনেকে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

সোমবার (৩ মে) সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে গিয়ে এ চিত্র দেখা গেছে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে লকডাউনের মধ্যে যানবাহন ও যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। ঘাট এলাকায় স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে সকাল ৭টার পর থেকে কে-টাইপ ও ইউটিলিটি ৪টি ছোট ফেরি চলাচল করছে। ভিড় এড়াতে অনেকে ঈদে ঢাকা ছাড়ছেন বলে জানান যাত্রীরা।

আলতাব নামের এক যাত্রী জানান, এখন ভিড় একটু কম তবে ভাড়া বেশি আসতেও বেগ পেতে হচ্ছে না। কোনো চেকপোস্ট নেই তাই আগেভাগেই পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি।

সেলিম নামের আরেক যাত্রী জানান, দেশে কোথায় লকডাউন চলে, বাস ছাড়া তো সবই চলছে। তাই আমরা ফ্যামিলিসহ গ্রামের বাড়ি যাচ্ছি। বাস ছাড়লে ভিড় বেশি হবে। তবে ভাড়া পাঁচ গুণ দিয়ে যেতে হচ্ছে। সময়টিভি

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে গতরাত সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন।

  • সর্বশেষ