শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৪:৫৯ সকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বকৃত নোমান: সমাজ-প্রগতির স্বার্থে এ ধরনের সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করে দেওয়া উচিত

স্বকৃত নোমান: এক পত্রিকার শিরোনাম : ‘পোশাকের মতো প্রেমিক বদলাতেন মুনিয়া।’ যে সাংবাদিক রিপোর্টটি করেছেন, কিংবা যিনি শিরোনামটি দিয়েছেন, খোঁজ নিলে দেখা যাবে ব্যক্তিগতজীবনে তিনি বহুগামী। ঘন ঘন প্রেমিকা বদলান। হাজী বিরিয়ানি খেতে ভালো লাগে না, তাই নান্না খান। নান্না ভালো লাগে না, তাই স্টার খান। এভাবে রুচি বদলাতেই থাকেন। কিন্তু কোনো মেয়ে যখন রুচি বদলায়, তখন তার মাথার তালু গরম হয়ে যায়। কারণ ওই তালুতে বসত করে কদাকার পুরুষতন্ত্র। একটু কঠিন শোনালেও, সমাজ-প্রগতির স্বার্থে এই ধরনের সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করে দেওয়া উচিত। সমাজের একটি অগ্রসর শ্রেণি বসুন্ধরার এমডির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার আছেন বলেই আপাতত কিছু দিনের জন্য তিনি বিদেশ পাড়ি দিয়েছেন। নইলে বহাল তবিয়তে দেশেই থাকতেন। কেউ কিচ্ছু করতে পারত না তার।

কারণ দু-একটি বাদে মোটামুটি সবকিছুই তার কেনা। ধর্ম তো বহু আগেই তার বাবা কিনে রেখেছেন। এ দেশে ওয়াহাবিবাদের বিস্তারে যে কয়টি পুঁজিবাদী প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার মধ্যে বসুন্ধরা একটি। বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সেখানে কী হয়? কোথা থেকে টাকা আসে? পরিস্থিতি একটু শান্ত হোক, সায়েম সোবহান আনভীর ফিরবেন। আইন তার নিজস্ব গতিতে চলবে? খুবই হাসির কথা। মহামতি লেনিন বলেন, ‘রাষ্ট্রে সার্বজনীন সমতার বিষয়টি একটা পুরনো কুসংস্কার এবং শুধুই ভাঁওতা।’ লেখক : কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়