শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জগন্নাথপুর-পাগলা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত

জাকারিয়া হোসেন: [২] জগন্নাথপুর - পাগলা সড়কে দুইটি মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। তমধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] ঘটনার বিবরণে হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ঘুংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ মজম্মিল আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (২২) নিজ বাড়ী থেকে মোটর সাইকেল যোগে জগন্নাথপুর সদর বাজারে যাওয়ার সময় আজ ২ রা মে দুপুর প্রায় ১২ ঘটিকার দিকে জগন্নাথপুর - পাগলা সড়কের চাক্কা নামক এলাকায় পৌঁছা মাত্রই অপর দিক থেকে ছুটে আসা মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমান (২২), সুহেল মিয়া(২৩) ও তাজুদ মিয়া(২৮) আহত হন।

[৪] তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত যুবক হাবিবুর রহমান (২২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। অন্য আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়