শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনদিন নিখোঁজের পর মিললো দলিল লেখকের মরদেহ

জিএম মিজান : [২] বগুড়া সদর উপজেলার বারপুরে ধানক্ষেতে মশিউর রহমান সোনা মিয়া (৩০) নামের এক দলিল লেখকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত মশিউর উপজেলার বারপুর দক্ষিণ পাড়ার মৃত নান্নু মিয়ার ছেলে।

[৩] সে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তারাবীর নামাজ পরতে গিয়ে নিখোঁজ হয়।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তারাবীর নামাজ পড়ার কথা বলে ঘরে মোবাইল ফোন রেখে সোনা মিয়া বের হয়েছিলেন। এরপর রাতে তিনি বাড়ী ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন শুক্রবার দুপুরে সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। শনিবার সকালে পার্শ্ববর্তি মাঠে ধান ক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সোনা মিয়ার লাশের সন্ধান পায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের উদ্ধারের সময় তার বুকে একটি ফল কাঁটার চাকুও পায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। গত ২০১৭ সালে নিহতের বাবা নান্নু মিয়াকে মাথায় আঘাত করে তার ছোট ভাই তোতা মিয়া হত্যা করে। সেই হত্যা মামলার বাদী ছিল সোনা মিয়া। কিছু দিন আগে হত্যা মামলার আসামী ছোট ভাই জামিনে বের হয়ে এসেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অন্য জায়গায় তাকে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলা রাখা হয়েছে।

[৫] সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের (মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ এ প্রতিবেদক-কে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুত আমরা হত্যা রহস্য উদঘাটন করবো। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়