শিরোনাম
◈ মিয়ানমারের স্ক্যাম কারখানার নেপথ্যে যেভাবে কাজ করে আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক ◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে বোরো ধানের বাজারমূল্যে কৃষক খুশি

জিল্লুর রয়েল:[২] বগুড়ার নন্দীগ্রামে এবারো বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বাজারমূল্যও অনেক ভালো রয়েছে তাই কৃষক খুশি। এ উপজেলায় এখন পুরোদমে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। শুরুতে ধান কাটা-মাড়াইয়ের শ্রমিক সংঙ্কটের আশঙ্কা করা হলেও উত্তরের জেলাগুলো থেকে লকডাউনের মধ্যেও মাইক্রোবাস ও ট্রাক যোগে অসংখ্য শ্রমিক এসেছে। শ্রমিকরা এখন ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় অতিক্রম করছে।

[৩] এ উপজেলায় প্রতি বিঘা জমিতে ২৫/২৬ মণ হারে ধানের ফলন পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় ভালোভাবে ধান কাট-মাড়াইয়ের কাজ চলছে। পাশাপাশি ধান ক্রয়-বিক্রয়ও হচ্ছে। বর্তমানে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা মণ দরে ধান ক্রয়-বিক্রয় চলছে। এ বাজারমূল্যে কৃষক অনেক খুশি। বোরো ধানের চাষাবাদ অনেকটা ব্যয়বহুল হলেও লাভের পরিমাণও অনেক বেশি।

[৪] আর এ উপজেলার কৃষকরা বোরো ধানের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। তাই এ উপজেলার কৃষকরা গুরুত্বের সাথে বোরো ধানের চাষাবাদ করে থাকে। এবারো তার কোনো ব্যত্যয় হয়নি। বোরো মৌসুমে এ উপজেলায় ১৯ হাজার ৫শ’ ৪০ হেক্টর জমিতে ১ লাখ ১৯ হাজার ৮শ’ ৩৬ মেট্রিকটণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার চেয়ে বেশি পরিমাণ ধান উৎপাদন হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। গত বছরেও এ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছিলো। এবারো ঠিক তাই হয়েছে।

[৫] বোরো ধানকে কৃষকের সোনালী স্বপ্ন বলে গণ্য করা হয়। সেই স্বপ্ন এবারো পূরণ হতে চলেছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় পুরোদমে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুর সাথে কথা বললে তিনি বলেন, প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় ভালোভাবে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। এ উপজেলায় এবারো বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। যার সুফল পাবে কৃষক। বর্তমান ধানের বাজারমূল্যও অনেক ভালো রয়েছে।

[৬] কৃষক আব্দুস সালাম জানিয়েছে, বোরো ধানের চাষাবাদে প্রতি বিঘা জমিতে ১২/১৩ হাজার টাকা ব্যয় হয়। সেই ব্যয় বাদেও ৮/১০ হাজার টাকা আয় হয়ে থাকে। এ কারণে আমরা গুরুত্বের সাথে বোরো ধানের চাষাবাদ করে আসছি। কৃষক আব্দুস সাত্তার জানিয়েছে, এবারো প্রতি বিঘা জমিতে ২৫/২৬ মণ হারে ধানের ফলন হয়েছে।

[৭] বর্তমান ধানের বাজারমূল্য ভালো রয়েছে। দেশের বিভিন্ন স্থানের ব্যাপারীরা নন্দীগ্রাম উপজেলায় এসে ধান ক্রয় করে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে। এখন আর শুধু হাট-বাজারে বা আড়তে নয়, বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় করছে ব্যাপারীরা। ধান কাটা-মাড়াইয়ের শ্রমিক সোহাগ আলী জানিয়েছে, ৩/৪ হাজার টাকা বিঘায় আমরা ধান কাটা-মাড়াইয়ের কাজ করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়