শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজান পৌরবাসীয় মশক নিধন অভিযান শুরু

শাহাদাত হোসেন: রাউজান পৌরবাসীকে মশার উপদ্রব থেকে বাঁচাতে মশক নিধন অভিযান শুরু করেছেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাউজান ফকির হাট কাঁচা বাজার, মাছের বাজার, রাউজান থানা এলাকা, মুন্সিরঘাটা, কাঁশখালী কুল, জলিলনগর বাস স্টেশনসহ বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন ঔষধ ছিটানোর মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন তিনি।

এসময় পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন ‘রাউজান পৌরবাসীকে মশার উপদ্রব থেকে বাঁচাতেই রাউজান পৌরসভার এই উদ্যোগ।রাউজান পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচী চলবে । বিশেষ করে মার্কেট ,শপিংমল ও নালা নর্দমায় ময়লা আবর্জনা না ফেলে, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে। যদি আমাদের চারপাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে মশক নিধন অভিযানের সুফল পাব বলে আমরা আশা করছি। এই অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, যুবলীগ নেতা সবুজ দে ভানু, দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু,
ইকবাল হোসেন, নাছির উদ্দীন, তানভীর হাসান চৌধুরী, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, বেলাল হোসেন সিফাত, ইমতিয়াজ জামাল নকিব, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জুয়েল প্রমুখ৷

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়