শিরোনাম
◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল চুরির বিবাদে চট্টগ্রামে কিশোর হত্যা, গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট: মোবাইল চুরির বিবাদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (১৪) নামে এক কিশোর হত্যার দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের কয়েকঘণ্টার মধ্যেই সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন আরাফাত (১৯), মো. মহিম (১৪), মো. হাসান ওরফে শাহীন (১৪), রহমত উল্লাহ (১৩) ও আবু রাশেদ ওরফে কামাল (১৫)।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে এক সপ্তাহ আগে মোবাইল চুরি নিয়ে রফিকুলের সঙ্গে বাকবিতণ্ডার প্রতিশোধ নিতে আসেন মো. ইয়াছিন আরাফাত ও তার সহযোগীরা। এর একপর্যায়ে রফিকুলকে ছুরিকাঘাত করেন ইয়াছিন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ইয়াসিনকে হাতেনাতে ধরে পুলিশে দেয়।

পুলিশ আরও জানায়, ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেন। পরে তার স্বীকারোক্তিতে চট্টগ্রাম নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে কয়েকঘণ্টার মধ্যে চার কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘মোবাইল চুরি নিয়ে বাকবিতণ্ডার জেরে সোমবার রাতে রফিক নামে এক কিশোরকে হত্যা করে মো. ইয়াছিন আরাফাত ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় নিহত রফিকের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘মামলার কয়েকঘণ্টার মধ্যেই পুলিশ চার কিশোরসহ পাঁচজনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’ জাগোনিউজ

  • সর্বশেষ