শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর:  বাংলাদেশে দোকান পাট খুলে দিতে না দিতেই কি মানুষজন হুমড়ি খেয়ে পরতে শুরু করেছে?

শওগাত আলী সাগর:  [১] বাংলাদেশে দোকান পাট খুলে দিতে না দিতেই কি মানুষজন হুমড়ি খেয়ে পরতে শুরু করেছে? তার মানে কী- মানুষের হাতে, পকেটে টাকা আছে, সেই টাকা খরচ করার জন্য তাদের হাত নিশপিশ করছে। মহামারী, মানুষের মৃত্যু- এসবও মানুষকে কেনাকাটা, উৎসব থেকে নিবৃত্ত রাখতে পারছে না। তা হলে ‘জীবন আর জীবিকার’ এই যে তর্ক- বিতর্ক, সেগুলো কোত্থেকে এলো। কারা আনলো। লকডাউন হলেই যে চারদিকে শোরগোল ওঠে, মানুষ মরে যাচ্ছে, তাদের টাকা দাও, খাবার দাও লঙ্গরখানা খোলো- এই সব হাহাকার তা হলে কাদের জন্য। দোকানপাট খুললেই  যখন ‘জরুরি নয়’ এমন কেনাকাটার জন্যও মানুষ হুমড়ি খেয়ে পরে, তার মানে তো তাদের খাওয়া পরার সমস্যা নেই।

[২] আমার প্রায়শঃই মনে হয়েছে ‘জীবন- জীবিকার’ তর্কের শোরগোলে স্বাস্থ্যবিধি মানার আবেদনটাকে আমরা চাপা দিয়ে ফেলেছি। জীবিকার সমস্যাটা এতো বেশি উচ্চারিত হয়েছে যে এটি যে একটি স্বাস্থ্য সমস্যা সেটি মানুষকে আমরা প্রায় ভুলিয়েই  দিয়েছি।অথচ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্যই একটি সামাজিক আন্দোলন হতে পারতো। সেটি মিডিয়া, শিক্ষিত সমাজ, সামজিক- সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক কর্মীরা সবাই মিলেই করতে পারতেন। [৩] এই যে দোকানপাট খুলে দেয়া হয়েছে, মানুষের জীবিকার দাবিকে প্রাধান্য দেয়া হয়েছে। অসুবিধা নেই- জীবনের চেয়ে যখন কেনাকাটা, অর্থব্যয় গুরুত্বপূর্ণ, তাদের সেটা করতে দিন। তাদের কারণে পাশের অন্যমানুষগুলো, যাদের কাছে জীবনটাই আসলে গুরুত্বপূর্ণ, তাদের জন্য স্বাস্থ্যবিধি সম্পর্কে একটি সামাজিক আন্দোলনের অন্তত চেষ্টা হোক। মানুষ অন্তত জানুক- শপিং মল আর হাসপাতালের আইসিইউর দূরত্বটা খুব বেশি না। শপিং মলে পছন্দের পণ্যসামগ্রী পর্যাপ্ত থাকলেও হাসপাতালে প্রয়োজনীয় বেড, আইসিইউর ঘাটতি আছে। লেখক : সিনিয়ার সাংবাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়