শিরোনাম
◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৬

জুলফিকার আমীন: [২] শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উলুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

[৩] আহতরা হলেন- ওই গ্রামের মৃত রাখাল সমাদ্দারের ছেলে কেশব সমাদ্দার (৬৫), দীপক সমাদ্দারের স্ত্রী কাজুরি (৩০), কেশব সমাদ্দারের স্ত্রী সুশীলা রানী (৫৫), ছেলে দ্বীপক (৩০), মৃত মোসলেম মীরের ছেলে মজিবর (৫৫) ও মৃত সতীশ সমাদ্দারের ছেলে সুজন সমাদ্দার (৩৫)।

[৪] আহতদের দেখতে পুলিশ হাসপাতাল পরিদর্শণ করেছেন।

[৫] আহত সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় জনৈক সালাম খানের ক্ষেতের মুগডাল ননী শিকদারের গরুতে খেয়ে নস্ট করে। ঘটনাটি দ্বীপক সমাদ্দার ওই সালাম খানকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যার পর ননী শিকদার, চিত্ত শিকদারের ছেলের চিন্ময়, ননী শিকদারের ছেলে নান্টু, মৃত. কান্ত শিকদারের ছেলে ননী ও পুলিন শিকদার, পুলিন শিকদারের ছেলে চঞ্চলসহ অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি ফিল্মি স্টাইলে কেশব সমাদ্দারের বাড়িতে হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করে। এসময় মারামারি ঠেকাতে গিয়ে মজিবর মীর ও সুজন সমাদ্দার আহত হন। এ ব্যপারে চিত্ত শিকদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

[৬] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ