শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের পৌর কাউন্সিলর আরজু গ্রেফতার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় পৌর কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] রোববার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতারকৃত আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক ও মিরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে।

[৫] জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়ীঘর ভাংচুর ও মারপিটের অভিযোগে দুটি মামলা রয়েছে।

[৬] এসব মামলায় দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কাউন্সিলরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

[৭] প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলাউদ্দিন আলার উপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

[৮] এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়