শিরোনাম
◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান

শরীফ শাওন: [২] ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক ডা. শামসুজ্জামান শনিবার সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান।

[৩] গ্যাস্ট্রোলিভারের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান, এর আগে করোনা আক্রান্ত হয়ে ১০ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। প্রথমে কেবিনে থাকলেও সমস্যা বাড়তে থাকায় তাকে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো।

[৪] ফারুক আহমেদ বলেন, করোনায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিলো, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওবেসিটি (স্থুলতা) ছাড়াও বার্ধক্যজনিত জটিলতা ছিলো।

[৫] তিনি বলেন, ডা. শাসমুজ্জামান ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে এর পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। করোনা সংক্রমণের শুরু থেকে নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং আইইডিসিআরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

  • সর্বশেষ