শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১০:১৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে আরও ২৭৮ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩

দিদারুল আলম:[২] লকডাউনের কারণে কিছুটা হলেও করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমছে বন্দরনগরী চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ জন কোভিট রোগীর। তার আগের কয়েকদিন সেই সংখ্যাটা অবশ্য পাঁচ, আট ও সাতে উঠানামা করেছে।

[৩] নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের। আগেরদিন একই সংখ্যা থাকলেও নমুনা পরীক্ষার হারে দেখা যায়, আক্রান্ত কমছে গত কয়েদিন ধরে। চট্টগ্রামে এখন মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৩৯ জনে। আর মোট ৪৮০ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

[৪] গত ২৪ ঘণ্টায় মোট সাতটি ল্যাবে ১ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ নমুনা পরীক্ষায় ৩২ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৯৮টি পরীক্ষা করে ৬২ জনের দেহে করোনার অস্তিত্ব থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

[৫] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৭১টি নমুনা সংগ্রহ করে ১২ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৩টি পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষা করে ৪১ জন ও শেভরন ক্লিনিকের ল্যাবে ২৫৩টি নমুনা থেকে ৪২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়।

[৬] এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ১৭ এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪১টি নমুনা পরীক্ষা করে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে ২১ জনের। এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

[৭] চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৭৮ জন নতুন আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। তাদের মধ্যে নগরীর ২২৩ এবং উপজেলার বাসিন্দা ৫৫ জন। নতুন করে তিনজনসহ নগরীতে মোট ৩৫৮ ও উপজেলায় ১২২ জন মারা গেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ