শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৫২ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাপুটে জয়ে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে নেইমারের পিএসজি

স্পোর্টস ডেস্ক : [২] বুধবার (২১ এপ্রিল) পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ অঁজিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কোচ মাউরিসিও পচেত্তিনোর দল পিএসজি। তুলে নিয়েছে ৫-০ গোলের দাপুটে জয়। এদিন হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি।

[৩] এ ছাড়া আরও গোল পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও। জানুয়ারির পর প্রথম গোল করলেন তিনি। আত্মঘাতী থেকে এসেছে অন্য গোলটি। পিএসজির সামনে মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি। লিগ ওয়ানে তারা টেবিলের দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে থাকা লিলের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে প্যারিসের দলটি।

[৪] এখনো বাকি আছে ৫টি করে ম্যাচ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠেছে পিএসজি। ইউরোপের শীর্ষ এ প্রতিযোগিতার শেষ চারের প্রথম লেগে ২৮ এপ্রিল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি। ৪ মে দ্বিতীয় লেগের খেলাটি হবে সিটির মাঠে। - দ্য সান/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়