শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:০৬ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমন্ত আসলাম: সেরে গেলেও করোনা জেগে থাকে শরীরে, মনেও

সুমন্ত আসলাম: [১] সেরে গেলেও করোনা জেগে থাকে শরীরে, মনেও। রক্তে তারা ঘুরে বেড়ায় অবসাদের পসরায়। ভাবায় জীবন এতো স্থির কেন, সময় এতো স্থবির। মামুনুল হক অনেক হলো, আমি লিখতাম, কিন্তু তাকে নিয়ে নয়। তার প্রথম স্ত্রীকে নিয়ে। বাবা-মা-ভাই-বোন, নিজের শৈশব আর সব বন্ধন ছেড়ে স্বামীর ঘরে আসে একটা মেয়ে, সেই স্বামীকেই চিনে উঠতে কষ্ট হয় তাদের, আপন করে পাওয়া তো অনেক দূরের ব্যাপার।

[২] কবরী আপা থমকে দিয়েছেন আমাকে ভোর রাতে। সেহরী খেতে ফেসবুক দেখতেই স্থির আমি। অথচ এতো সরল একজন মানুষ ছিলেন, আমার মায়ের মতো। কথা বলতেন, নুপূরের শব্দ হতো তাতে। একজন মায়াবতী মানুষ, যিনি কখনো মা হয়ে, কখনো প্রিয়সী হয়ে, কখনো বড় বোন হয়ে গেঁথে থাকতেন হৃদয়ে। তাকে নিয়েও লেখা হলো না কিছু। [৩] ডাক্তার আর পুলিশ আমাদের সাধারণের খুব কাছের জন। আমরা কোন পক্ষে? জালালুদ্দিন রুমি ইদানীং আকড়ে আছে মন Yesterday I was clever, so I wanted to change the world.Today I am wise, so I am changing myself. আমরা অনেকে অনেক কথা বলি, সমালোচনাও করি। আচ্ছা, আমি-আপনি ওখানে থাকলে কী করতাম? পুরো পৃথিবীটা না, পরিবর্তন শুরু করতে হয় নিজের ভেতর থেকে। কনফুসিয়াস কতোদিন আগে বলে গেছেন। নিজেকে পাল্টাতে পারলেই জীবন সুন্দর, ওই লেজ দোলানো পাখিকে মনে হয় তখন প্রিয়জন।

[৪] গত ৬-৭ দিনে কয়েকটি মানুষ দখল করে আছে পুরো মাথাটা। ছোলা-পেঁয়াজু, সঙ্গে আরও দুএকটা খাবার, সবশেষে পান্তার ইফতারিতে অভ্যস্ত আমার প্লেটে আমি তাকাই, খুব বেশী মনে হয়, বড্ড আয়েশী ভাবায় আমাকে। রংপুরের দলিল খানের রিক্সায় আয় হয় এখন ২০০ টাকা, ১৩০ টাকা রিক্সা মালিকের। তিন মেয়ে, সে আর নিজের লাগে প্রতিদিন দু কেজি চাল, সঙ্গে আরও কিছু। সিরাজগঞ্জের মালেক, ময়মনসিংহের আজিজ, চাঁদপুরের মোকলেশরা এই করোনায় উপোস থাকে প্রতিদিন, এটা তাদের কষ্ট না, তাদের কষ্ট তাদের ছোট বাচ্চাগুলো, যারা মায়ের আঁচল চেপে গুনগুন করে সারাক্ষণ। পরম করুণাময় স্র্ষ্টা পরিশ্রমের বিনিময়ে খাবার দেন আমদের। কিন্তু সেই পরিশ্রমের পথও বন্ধ। প্রতিদিন অনেক কিছুই ঘটছে, ঘটবে, জীবন চলে যায় তবু। কেবল পেটে কিছু না থাকলে জীবন কাটে না, সব কিছু থেমে যায় নীরবে। জীবনকে মনে হয় অজীবনের ভাগাড়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়