শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইল প্রেসক্লাবের সভাপতি আখতার ও সম্পাদক তাওহীদ

বিল্লাল হোসেন: [২] গাজীপুর মহানগরীর পূবাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক যুগান্তরের পূবাইল প্রতিনিধি মো. আখতার হোসেনকে সভাপতি ও মানবকণ্ঠের পূবাইল প্রতিনিধি তাওহীদ কবিরকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট পূবাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

[৩] মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন মিরেরবাজার এলাকার প্রেসক্লাব ক্লাব কার্যালয়ে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

[৪] কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক জুয়েল পাঠান, অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আলম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক শরীফ মাহমুদ, নির্বাহী সদস্য আবু সাঈদ, মাহাথির ভূঁইয়া ও রিয়াজ খান, রাকিবুল হাসান।

[৫] নির্বাচন পরিচালনা করেন গাজীপুর মহানগরের আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন, মহিলাবিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি ও মিরেরবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ