শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্বের জন্যে বাইডেনের সমালোচনা করলেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] ট্রাম্পের শাসনামলে তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আফগানিস্তানের তালেবানদের সঙ্গে গত বছর ২৯ ফেব্রুয়ারি যে চুক্তি করেন সে অনুসারে আরো আগেভাগে মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু নাইন ইলেভেনের ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেছেন এটি একটি ভুল। স্পুটনিক

[৩] ট্রাম্প বলেন আফগানিস্তানে মার্কিন সেনাদের ১৯ বছরের উপস্থিতি যথেষ্ট। বরং বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রপাতি, সরঞ্জাম ফিরিয়ে আনার পর আফগানিস্তানে ১৬ হাজার মার্কিন সেনা সংখ্যা ২ হাজারে নামিয়ে আনা হয়েছিল।

[৪] ট্রাম্প বলেন, আমাদের আরো আগে আফগানিস্তান থেকে বের হয়ে আসা উচিত ও জরুরি ছিল। সেখানে মার্কিন সেনা উপস্থিতি আসলে অনেক বেশি এবং অনেক দীর্ঘ পথের ছিল।

[৫] ট্রাম্প বলেন নাইন ইলেভেনে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা দুঃখজনক ঘটনা ও ঐ হামলায় নিহতদের সন্মান জানানো উচিত। এ দিনটি ঐ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী হিসেবে উদযাপনে বাইডেনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ১১ ই সেপ্টেম্বর আমাদের দেশের জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং খারাপ সময়কে উপস্থাপন করে এবং আমরা যে সমস্ত মহান আত্মাকে হারিয়েছি তাদের সম্মানের প্রতিচ্ছবি ও স্মরণের একটি দিন হওয়া উচিত। আফগানিস্তান থেকে বেরিয়ে আসা একটি দুর্দান্ত এবং ইতিবাচক বিষয়।

[৬] ট্রাম্প আফগানিস্তানে তালেবানদের সঙ্গে তার চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্যে বাইডেনের সমালোচনা করে বলেন, ঐ চুক্তি অনুসারে আগামী পহেলা মে’র মধ্যে সমস্ত মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগ করার কথা ছিল।

  • সর্বশেষ