শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লাব সভাপতির বিশ্বাস, লিওনেল মেসি বার্সেলোনায় থাকতে আগ্রহী

স্পোর্টস ডেস্ক: [২] বার্সেলোনা ফুটবল ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা বলেছেন, লিওনেল মেসি বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়। ক্লাবের সঙ্গে তার ঘনিষ্ঠতা অনেক। আমি বিশ্বাস করি তিনি থাকতে আগ্রহী। তাকে রাখতে হলে আমাদের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাই আমরা করবো।

[৩] বার্সেলোনা কোপা দেল রে’ শিরোপা জেতার পর এই মন্তব্য করেন ক্লাবের সভাপতি। শনিবার (১৭ এপ্রিল) রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি নেতৃত্বাধীন দলটি। লাপোর্তা বলেন, আজ আমরা দেখলাম তার বিপরীতে দুর্দান্ত একটি দল মাঠে নেমেছে। সত্যি তারা ভালো ফুটবল খেলেছে।

[৪] আমরা অধীর আগ্রহে এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত জিতে নিয়েছি। সেরা দলের সঙ্গে সেরা ফাইনাল মাঠে গড়িয়েছে। নতুন দফায় সভাপতি হিসেবে লাপোর্তা দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম ট্রফি বার্সার।

[৫] দলের খেলোয়াড়দের জন্য এটা প্রয়োজন ছিল। আমরা খেলোয়াড়, কোচিং স্টাফ ও ফ্যানদের জন্য অনেক খুশি। আশা করি, প্রথম কোপা জয় আরও অনেক কোপার পথ উন্মোচন করবে। বার্সেলোনা থেকে ছাটাই হতে পারেন রোনাল্দ কোম্যান। বেশ কয়েকদিন ধরেই এমন গুঞ্জন ছিল। যদিও তা উড়িয়ে দিলেন সভাপতি। তিনি বলেন, কোম্যান ও দল খুবই ভালো করছে। আমি তাদের জন্য বেশ খুশি। মার্কা/ গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়