শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৮:০১ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামুনুলকাণ্ড: সহিংসতার মামলায় বিএনপির কাউন্সিলর গ্রেফতার

শাহ জালাল: [২] হেফাজতের সহিংসতার মামলার আসামী সােনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে শনিবার মধ্যরাতে গ্রেফতার করে পুলিশ। এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে। এই ৭ মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয়।

[৩] সােনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত ) খন্দকার তবিদুর রহমান জানান, হেফাজত ইস্যুতে রয়েল রিসাের্টে, আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, মহাসড়কে অগ্নিসংযােগ ও নাশকতা মামলার আসমী কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত।

[৪] উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে রয়েল রিসাের্টে হেফাজতের যুগ্ন মহাসচিব মামুনুল হক এক নারী সহ আবরুদ্ধ হয় । এ ঘটনায় হেফাজত অনুসারীরা রয়েল রিসাের্টে , আওয়ামীলীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযােগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়