শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ল্ড প্রেস ফটো ২০২১: বিজয়ী হওয়া ছবিটিতে ফুটে উঠেছে পাঁচ মাসে প্রথম মানব স্পর্শ পাওয়া বৃদ্ধার অনুভূতি

সুমাইয়া ঐশী: [২] ওয়ার্ল্ড প্রেস ফটো ২০২১ ছিলো এই ফটোগ্রাফি প্রতিযোগিতার ৬৪তম আয়োজন। সেখানে অংশ নিয়েছিলেন অনেকেই। তাদের মধ্যে যে ছবিটি সেরা নির্বাচিত হয়েছে, সেখানে রয়েছে এক গভীর আবেগের ছোঁয়া। দ্য গার্ডিয়ান

[৩] ছবিটি ব্রাজিলের সাও পাওলোর একটি বৃদ্ধাশ্রমের। করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাস থেকেই গোটা দেশের সব বৃদ্ধাশ্রমের দরজা বাইরের ভ্রমণকারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এতে বহু বয়োজ্যেষ্ঠরা প্রায় পাঁচ মাস তাদের কোনও আত্মীয়-স্বজনের দেখা পাননি। সেখানে তাদের দেখাশোনা করার জন্য নিয়োগকৃত কর্মীরাও শারীরিক দূরত্ব মেনে চলেছেন। ফলে মানুষের সংস্পর্শও পাননি বৃদ্ধাশ্রমের এসব অসহায় মানুষ।

[৪] তবে অবশেষে এক বৃদ্ধাশ্রমের নার্স অ্যাডরিয়ানা সিলভা একটি বিশেষভাবে নির্মিত প্ল্যাস্টিকের মধ্য দিয়ে আলিঙ্গন করেন ৮৫ বছর বয়সী বৃদ্ধা রোসা লুজিয়া লুনারদিকে। এই ছবির মধ্যে লুকায়িত গভীর আবেগকে মর্যাদা দিয়েই ‘প্রথম আলিঙ্গন’ শিরোনামের এই ছবিটিকে সেরা হিসেবে নির্বাচন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়