শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৫৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুল পাকছে? ঘি লাগান

ডেস্ক নিউজ: লম্বা ও ঘন কালো চুল কে অপছন্দ করে। সুন্দর, মসৃণ ও খুশকিমুক্ত চুল পেতে অনেকে কত কিছুই না করে। কিন্তু আপনি কি জানেন, চুলের যত্নে দেশি ঘি খুবই উপকারী?

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঘি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, পাশাপাশি ত্বক ও চুল ভালো রাখতে খুবই কার্যকর। ঘি দিয়ে চুলে ম্যাসাজ করলে চুল ফাটা, খুশকির সমস্যা, চুল পেকে যাওয়ার মতো সমস্যা কমে।

চুলের বৃদ্ধিতে

চুলের বৃদ্ধির জন্য ঘি দিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন। ঘিয়ের মধ্যে আমলকি বা পেঁয়াজের রস মেশাতে পারেন। দেশি ঘি দিয়ে চুলে ম্যাসাজ করলে চুল পড়াও কমে যাবে। আর মাথার ত্বকে ঘি দিয়ে ম্যাসাজ করলে মাথায় রক্ত চলাচল ভালো হয় এবং চুল বাড়তে সহায়তা করে।

খুশকি থেকে মুক্তি

খুশকি চুলের ক্ষতি করে। খুশকি দূর করতে দেশি ঘি ব্যবহার করতে পারেন। দেশি ঘি দিয়ে ১৫ মিনিট চুলে ম্যাসাজ করুন। এতে খুশকিও দূর হবে, চুল পাকার হাত থেকেও রক্ষা পাওয়া যাবে।

চুলকে আর্দ্র রাখে

আর্দ্রতার অভাবে চুল নিস্তেজ হয়ে যায়। ঘিয়ে থাকা ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্ট করে চুলের গোড়াকে ভেতর থেকে আর্দ্র করে, ফলে চুল নরম ও মসৃণ হয়।

যেভাবে ঘি লাগাবেন

এক চামচ ঘি হালকা গরম করুন। এরপর এটি আঙুলের সাহায্যে ধীরে ধীরে মাথার ত্বক ও চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়