শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল মাদ্রিদের টিম বাসের গ্লাস ভেঙ্গে দিলো লিভারপুলের সমর্থকরা

স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অংশ নিতে অ্যানফিল্ডে লিভারপুল সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে রিয়াল মাদ্রিদের টিম বাস। কিছু একটা ছুঁড়ে ভেঙে দেওয়া হয় বাসের কাঁচ। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

[৩] বুধবার (১৪ এপ্রিল) টিম বাসকে অভ্যর্থনা জানাতে বেশ কিছু সমর্থক দাঁড়িয়ে থাকে স্টেডিয়াম চত্ত্বরে। সেখান থেকে কিছু একটা ছুঁঁড়ে মারা হয় রিয়ালের গাড়ি লক্ষ্য করে। ম্যাচ শুরুর আগে রিয়াল মাদ্রিদের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইংলিশ ক্লাব। - যমুনাটিভি/ দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়