শিরোনাম
◈ মিয়ানমারের স্ক্যাম কারখানার নেপথ্যে যেভাবে কাজ করে আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক ◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির প্রস্তাবে সায় দিয়ে আজ আমি বেঙ্গালুরুতে খেলছি, বললেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত আকর্ষণ গ্লেন ম্যাক্সওয়েল। তবে ২০১৪ এবং ২০১৭ মৌসুম ছাড়া কোনো আসরেই সামর্থ্যরে প্রতিদান দিতে পারেননি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। তারপরও নিলামের টেবিলে ম্যাক্সওয়েলকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, বিক্রি হন চড়া দামেও।

[৩] এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন ম্যাক্সওয়েল। নিলাম থেকে চড়া দামে তাকে কিনে নিলেও গেল বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর চলাকালীন তাকে দলে নেয়ার কথা বলেছিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন ম্যাক্সওয়েল নিজেই।

[৪] গেল মৌসুমে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ম্যাক্সওয়েল। পুরো আসরে ১৩ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১০৫ রান। তবুও ১৪ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে বেঙ্গালুরু। গেল মৌসুমে ব্যর্থ হলেও এবারের আসরের শুরুটা দারুণ করেছেন ম্যাক্সওয়েল।

[৫] নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ২৮ বলে ৩৯ রানের ইনিংস। প্রথম ম্যাচ খেলার পর ডিসেম্বরে কোহলির সঙ্গে আইপিএল খেলা নিয়ে আড্ডার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বেঙ্গালুরুর হয়ে খেলার সুযোগ পাওয়ায় বেশ খুশি তিনি।

[৬] এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, সে বলেছিল যে তোমার হয়তো এটা (বেঙ্গালুুরুতে নেয়ার বিষয়টি) অবাক লাগবে। সেই সময় থেকেই বেঙ্গালুরুতে যোগ দেয়ার বিষয়টি ভাবনায় ছিল। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল। আমি এখন বেঙ্গালুরুর হয়ে খেলছি। চেন্নাইয়ে যখন নিলাম হচ্ছে তখন টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছিল অস্ট্রেলিয়া। ভারতে যখন নিলাম চলছিল তখন নিউজিল্যান্ডে রাত। ম্যাক্সওয়েলকে বেঙ্গালুরু দলে নেয়ার পর তখনই ডানহাতি এই ব্যাটসম্যানকে দলটির ক্যাপ পড়িয়ে দিয়েছিলেন অ্যাডাম জাম্পা।

[৭] সেই গল্প বলতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, মজার এক গল্প রয়েছে ক্যাপ নিয়ে। নিলামের সময় তখন নিউজিল্যান্ডে রাত। কোয়ারেন্টাইনে ছিলাম আমরা। জাম্পার সঙ্গে বেঙ্গালুরুর ক্যাপ ছিল। ও আমাকে সেটা পরিয়ে ছবি তোলে। কোহলিকে পাঠিয়েও দেয় ছবিটা। জানিয়ে দেয় আমাকে প্রথম ক্যাপ ও দিয়েছে। - ক্রিকফ্রেঞ্জি/ ইন্ডিয়ানএক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়