শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান ◈ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যক্তিগত যানবাহন বন্ধ করে গণপরিবহন চালু করতে হবে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

মিনহাজুল আবেদীন: [২] বুধবার সময় টিভির এক টকশোতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি আরও বলেন, লকডাউনের প্রয়োজন আছে। কিন্তু তা যথাযত ভাবে কার্যকর হচ্ছে না। কল-কারখানা খোলা রাখা হয়েছে। সেখানকার শ্রমিকরা কিভাবে কাজ করতে যাবে। সে বিষয়গুলো নিয়েও নিয়ম করা উচিত।

[৩] জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাধারণ মানুষ লকডাউন মানছেন। কিন্তু যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাফেরা করছেন তারা কোনও নিয়ম মানছেন না।

[৪] ট্রাস্টি বলেন, রাত্রীকালীণ বাসের ব্যবস্থা করতে হবে। বাসের গাঁয়ে সিট প্লান টানিয়ে দেয়া। সবাই এক সিট ফাঁকা রেখে বসবেন। তবে গাড়ি ভরে গেলে বাসে আর কেউ উঠতে পারবে না। পরবর্তী বাসের জন্য অপেক্ষা করবে।

[৫] তিনি বলেন, রিকশা বন্ধ না করে ব্যাংকও খোলা রাখা উচিত। হাসপাতালগুলোতে আসা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সব বিষয় নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

[৬] তিনি আরও বলেন, স্বাস্থ্যের ব্যাপারে সবগুলো বিষয়ের ওপর জোর দিতে হবে। অক্সিজেনের ঘাটতি মেটাতে হবে। জনগণের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে। তাদের সুবিধাগুলো নিয়ে ভাবতে হবে। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়