শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজার ও মুদির দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়

মাসুদ আলম : [২] আগামীকাল থেকে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা এবং রমজানের প্রথমদিনের কথা মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে মঙ্গলবার ভোর থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতার ঢল নেমেছে। ক্রেতাদের দেখে বোঝার উপায় নেই, দেশে কোনো মহামারি চলছে। মাস্ক পরা ও স্বাস্থবিধি মানতে নারাজ ক্রেতা ও বিক্রেতারা।

[৩] মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডা, উত্তরা, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, অন্য দিনের চেয়ে আজ ক্রেতার উপস্থিতি বেশি। দোকান গুলোতে বেচাকেনাও ভালো। এতে খুশি বিক্রেতারা। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দামও বেড়েছে। এছাড়া সবধরনের সাবজির দামও বেড়েছে।

[৪] ভাটারা বাসিন্দা আলি নেওয়াজ রাজীব বলেন, কাল থেকে লকডাউন ও রমজান শুরু। তাই পুরো মাসের বাজার একত্রে নিয়ে নিলাম। তার মতো অনেকেই পুরো মাসের বাজার করতে দেখা গেছে।

[৫] খিলক্ষেতের ব্যবসায়ী বসির বলেন, সোমবার রাত থেকে বেচাকেনা বেড়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে ক্রেতাদের ভিড় বেড়েছে। কেউ এক সপ্তাহ, কেউ ১৫ দিনের আবার কেউ পুরো মাসের বাজার নিয়েছে।

 

  • সর্বশেষ