শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৩৯ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: বহিষ্কার করলে মামুনুল হুজুর যদি অন্য নেতাদের কাণ্ডগুলো ফাঁস করে দেয়!

আমিনুল ইসলাম: বাংলাদেশে নতুন প্রগতিশীল দলের আবির্ভাব হয়েছে। নাম হচ্ছে হেফাজত। গতকাল টেলিভিশনে দেখলাম হেফাজতের কয়েকজন নেতা বলেছেন মামুনুল হুজুর যা করেছেন, সেটা ব্যভিচারের শামিল। তো, সেই ক্ষেত্রে আপনারা তাকে পাথর মারতে বলছেন না কেন? আপনারা তো সব সময় ওয়াজে বলে এসছেন ব্যভিচার করলে পাথর মারতে হবে? আজ আবার পত্রিকায় পড়লাম হেফাজতে ইসলাম ঘোষণা করেছে রিসোর্ট কাণ্ড মামুনুলের ব্যক্তিগত ব্যাপার। বাহ, কি চমৎকার ভাবেই না আপনারা প্রগতিশীল হয়ে গেলেন। এখন মামুনুলের কর্মকাণ্ড তার ব্যক্তিগত ব্যাপার।

তাহলে আপনারা যে দিনে-রাতে অন্য মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন, সেটার কি হবে? কেমন জামা কাপড় পরতে হবে। কে কার সঙ্গে মেলামেশা করতে পারবে ইত্যাদি ব্যক্তিগত বিষয় নিয়ে তো আপনারা ওয়াজ করে থাকেন। তখন এইসব ব্যক্তিগত বিষয় থাকে না? তখন ঠিক’ই মাথর মারা’র কথা বলে বেড়ান। ও আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি আজ মামুনুলের তৃতীয় স্ত্রী’র খোঁজ পাওয়া গিয়েছে। যদিও এই স্ত্রী’র ব্যাপারে এতো দিন কেউ কিছু জানতো না। ইউনিভার্সিটি পড়ুয়া এক ছাত্রী’কে তার জামাইর কাছ থেকে ভাগিয়ে এরপর এক মাদ্রাসায় চাকরি দিয়ে এতো দিন এই বেগানা নারী’র সঙ্গে মেলামেশা করছিলেন এই হুজুর।

যেই না অন্য আরেকটা টেলিফোন আলাপ ফাঁস হলো যেখানে হেফাজতের আরেক হুজুর মামুনুল’কে জিজ্ঞেস করেছে কোন জন? খুলনার’টা না গাজীপুরেরটা? তখনই এই হুজুর তৃতীয় বিয়ের তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। আপনারাই হচ্ছেন এই দেশের সব চাইতে প্রগতিশীল মানুষ এক সাথে তিন-চারটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ান। এরপরও আপনাদের দল হেফাজত এসে বলে এই সব তার ব্যক্তিগত ব্যাপার। আবার এই আপনারাই অন্যদের ব্যাপারে নানান সব ফতয়া দিয়ে বেড়ান। তো, হেফাজত নেতারা মামুনুলকে বহিষ্কার করছে না কেন? আমার কি ধারণা জানেন? অন্য নেতারা ভয় পাচ্ছে তাকে বহিষ্কার করতে। বহিষ্কার করলে মামুনুল হুজুর যদি অন্য নেতাদের কাণ্ড গুলো ফাঁস করে দেয়। দেশের প্রগতিশীল দল গুলোর কাছে একটা অনুরোধ দয়া করে হেফাজতকে আপনাদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আমি তো এই মুহূর্তে হেফাজতের চাইতে প্রগতিশীল দল দেশে দ্বিতীয়টা দেখতে পাচ্ছি না। ফেসবুক থেকে শাহিন

  • সর্বশেষ