শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মেডিকেলে চান্স পাওয়া ইসমাইলের পাশে বরগুনা জেলা প্রশাসন

সাইফুল্লাহ নাসির: [২] সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তির জন্য ইসমাইলকে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। জেলা প্রশাসক হাবিবুর রহমান তাকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

[৩] মো.ইসমাইল হোসেন বরগুনার তালতলী উপজেলার মোমেসেংপাড়া এলাকার দিনমজুর নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে। ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ৩১৬৬তম হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ইসমাইলের শিক্ষা জীবনজুড়েই ছিল আর্থিক দুশ্চিন্তা গ্রামের বাড়িতে ছোট্ট একটি টিনের ঘরেই থাকেন পরিবারের সবাই।

[৪] পরিবারের একমাত্র উপার্জনক্ষম তার বাবা। বাবার দিন মজুরের টাকা দিয়ে তিন বোনকে এইচএসসি পাশ করিয়ে বিয়ে দেন। এ অবস্থায় ছেলেকে মেডিকেলে ভর্তি করানো এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো অবস্থা নেই তার।

[৫] এ নিয়ে সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে।

[৬] ইসমাইলকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করতে বলা হয়। পরে সোমবার বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ইসমাইলকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

[৭] এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলমসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা পাওয়ার পর ইসমাইল হোসেন জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানান। ইসমাইল বলেন, আমার স্বপ্নপুরণের ক্ষেত্রে জেলা প্রশাসন ও সংবাদ মাধ্যম যে ভূমিকা পালন করেছে আজীবন আমি তাদের কাছে কৃতজ্ঞ।

  • সর্বশেষ