শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে দুই বছরের মধ্যে নির্বাচন দেয়া হবে: জান্তা সরকার

তাহমীদ রহমান: [২] শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এ কথা বলেন আগামী দুই বছরের মধ্যে নির্বাচন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে। রয়টার্স, দ্যা ডেইলি স্টার

[৩] সরকারের মন্ত্রণালয় ও ব্যাঙ্কগুলো শিগগিরই পুরোপুরিভাবে আবার কার্যক্রম চালু করবে বলে জানান তিনি।

[৪] সংবাদ সম্মেলনে জেনারেল তুন দাবি করেন, তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ক্ষীণ হয়ে এসেছে। বিক্ষোভ কমে আসার কারণ হলো শান্তি চায় এমন মানুষেরা সহযোগিতা করছেন কারণ এটি মূল্যবান। নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে আমরা জনগণের প্রতি অনুরোধ জানাই।

[৫] বিক্ষোভ দমনে অটোমেটিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেন জেনারেল তুন।

[৬] আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্য মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বলে যে প্রতিবেদন এসেছে, সেগুলোকে ভুয়া খবর বলে দাবি করেন। তিনি বলেন, আমরা বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা করছি ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে একযোগে কাজ করছি।

[৭] এদিকে মিয়ানমারে নিয়োজিত বিশ্বের ১৮টি দেশের রাষ্ট্রদূত এক বিবৃতিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের প্রসঙ্গে বলেন, তাদের সাহস ও আত্মমর্যাদা দেখে আমরা অভিভূত। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়