শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বামপন্থী ও হেফাজতের নরেন্দ্র মোদি বিরোধিতা এক না: বাম গণতান্ত্রিক জোট

সমীরণ রায়: [২] বৃহস্পতিবার পল্টনের মুক্তিভবনে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও হামলায় ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন নিয়ে এক সংবাদ সম্মেলন করে বাম জোটের নেতারা। তারা বলেন, বাম গণতান্ত্রিক জোট মোদির আগমনের বিরোধিতা করেছে, কারণ মোদি ব্যক্তিগতভাবে সাম্প্রদায়িক এবং একটি সাম্প্রদায়িক দলের নেতা। ধর্মীয় মৌলবাদী হেফাজতে ইসলাম মোদির আগমনের বিরোধিতা করেছে সম্পূর্ণ মুসলিম সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে। বামপন্থীদের মোদির বিরোধিতা আর হেফাজতসহ অন্যান্য মৌলবাদীদের মোদির বিরোধিতা কোনোমতেই এক হতে পারে না।

[৩] তারা বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের গুলিতে নিহত হওয়া ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি ওই দিনে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের এবং উস্কানিদাতাদের বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এছাড়া সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সব বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

[৪] তারা আরও বলেন, গত ২৬ ও ২৮ মার্চের মর্মান্তিক ও বর্বর ঘটনা সরেজমিনে প্রত্যক্ষ ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা ৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া যায়। ঘটনাস্থলে যে ভয়াবহতা ও বিভাজ্যতা তারা প্রত্যক্ষ করেছি, তা একাত্তরের পাক হানাদার বাহিনীর বর্বরতার সঙ্গেই কেবল তুলনা করা যেতে পারে। হেফাজতের তাণ্ডবের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশ এবং জামাত শিবিরের কিছু কিছু লোক অংশ নিয়েছে। এ কথা জোটের নেতাদের স্থানীয় জনগণ জানিয়েছে।

[৫] এতে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ। এসময় আরও উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন ও ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

  • সর্বশেষ