শিরোনাম
◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সংসদে হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে সরকারী আদেশ অমান্য করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারী আদেশ অমান্য করে লকডাউনে দোকান খোলায় ২ ব্যবসায়ীকে ২’শ টাকা করে চার’শ টাকা জরিমানা করা হয়েছে।

[৩] সোমবার (০৫ এপ্রিল) সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন বাজারে মার্কেটগুলোতে মনিটরিং এর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জরিমানা আদায় করেন।

[৪] ২য় ধাপে করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে সরকার ১ সপ্তাহের লকডাউন ঘোষনা করেছে। উপজেলায় প্রশাসনের বাজার মনিটরিং ও জনসচেতনা মূলক প্রচারণার সময় দোকান-পাট বন্ধ রাখা, বিনা কারণে বাহিরে চলাচল না করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধানের বিষয়ে সর্তক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা।

[৫] মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না। সেইসঙ্গে বন্ধ থাকবে গণপরিবহন। এছাড়া শপিং মল বন্ধ থাকলেও কাঁচাবাজার খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর রেস্তোরাঁগুলোতে বসে খাবার গ্রহণের ব্যবস্থা না থাকার শর্তে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়