শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ১১:৫৫ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি: নিহত ৫, নিখোঁজ অন্তত ৩০ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, নৌপুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা।

লঞ্চডুবির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক নৌ-নিরাপত্তা ও ট্রাফিক মো রফিকুল ইসলামকে প্রধান করে চার সদসস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দূর্ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সহ অন‍্যান‍্য শীর্ষ কমকর্তারা।

ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান।

জানা গেছে, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সিগঞ্জ টার্মিনালে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।

মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলের পৌঁছানোর উদ্দেশে রওয়ানা দিয়েও কালবৈশাখীর ঝড় শুরু হওয়ায় যেতে পারছি না। তিনি বলেন, উদ্ধার হওয়া কিছু যাত্রীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, লঞ্চটিতে ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী ছিলেন। এদিকে নিখোঁজ যাত্রীদের স্বজনরা মুন্সিগঞ্জ লঞ্চঘাট ও এর আশপাশে ভিড় করেছে। উত্তাল নদী আর ঝড়ের কারণে এখনও এখান থেকে ঘটনাস্থলে কেউ যেতে পারেনি।

সূত্র জানিয়েছে, ২০০৩ সালে লঞ্চটিকে কাঠের বডি থেকে স্টিলের বডিতে রূপান্তর করা হয়। মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে চলাচলকারী ২৫টি লঞ্চের মধ্যে ২৩টি বেহাল দশা।

  • সর্বশেষ