শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাকালে অ্যাজমার সমস্যা নিয়ন্ত্রণে খাবার নির্বাচন

হেল্থ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিশ্ব জুড়ে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ সময় অ্যাজমা রোগীদের খাবারের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। কিছু খাবার আছে যেগুলো শ্বাসকষ্টের সমস্যা কমাতে পারে, আবার কিছু খাবার তা বাড়িয়ে তোলে। এ কারণে অ্যাজমা আক্রান্ত ব্যক্তিদের সামগ্রিক স্বাস্থ্য এবং অ্যাজমার লক্ষণগুলো হ্রাস করতে খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট খাবার অন্তর্ভুক্ত করা উচিত। সমকাল

অ্যাজমা রোগীরা কী এড়িয়ে চলবেন-

১. অ্যাজমা আছে এমন লোকেদের নির্দিষ্ট কিছু খাবারে অ্যালার্জি আছে। এ জাতীয় পরিস্থিতিতে যাদের অ্যালার্জি রয়েছে তাদের এই ধরণের খাবার এড়ানো উচিত। অ্যাজমা রোগীদের সাধারণত কলা, আপেল এবং আঙুর থেকে অ্যালার্জি হয়ে থাকে। এই ফলগুলি শরীরে প্রচুর পরিমাণে কফ তৈরি করে যা অ্যাজমা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। এ জাতীয় ফল খাওয়া এড়িয়ে চলুন।

২. অ্যাজমা রোগীদের জন্য ঠান্ডা ও টক জাতীয় জিনিস ক্ষতিকারক হতে পারে। যেমন- আইসক্রিম, ঠান্ডা পানি, লেবুর আচার ইত্যাদি খাবার থেকে অ্যাজমা রোগীদের দূরে থাকা উচিত। এটি অ্যাজমার সমস্যা বাড়িয়ে তুলতে পারে।

অ্যাজমা রোগীদের কী খাওয়া উচিত-

১. অ্যাজমা রোগীদের পাশাপাশি, সবারইিএই সময় প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যাপারে সতর্ক থাকা উচিত। করোনাকালে প্রতিোরোধ ক্ষমতা বাড়াতে সবুজ শাকসবজি, টমেটো এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এ ছাড়া যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে মধুও খেতে পারেন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

২. বিশেষজ্ঞরা বলছেন, যদি অ্যাজমার সমস্যা থাকে, তাহলে কেবল খাওয়া-দাওয়া নয় বরং ব্যায়ামও করুন। তবে বেশি পরিমাণে করা ঠিক নয়। এতে সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। এগুলি ছাড়াও ক্যালোরি গ্রহণের দিকেও নজর রাখুন। কারণ স্থূলকায় মানুষের মধ্যে অ্যাজমার সমস্যা বেশি দেখা যায়। জাঙ্ক ফুডের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে হবে। চা বা কফিও বেশি পরিমাণে খাওয়া বিপজ্জনক। এতে গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। তখন অ্যাজমার ঝুঁকিও বাড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়